ঢাকাWednesday , 8 April 2026
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল এয়ার ট্রাভেলস হজ্ব কাফেলার শুভ উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Habib
April 8, 2026 9:49 am
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জে পবিত্র হজ্ব যাত্রার অন্যতম মাধ্যমে হিসেবে “ডিজিটাল এয়ার ট্রাভেলস” এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে । যার রেজিস্ট্রেশন নাম্বার-৭৪০ । মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৭ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আলাউদ্দিন চাইনিজ রেস্তোঁরায় ডিজিটাল এয়ার ট্রাভেলস এর পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মো: শরিফুল ইসলামের পরিচালনা ও মাওলানা মো: হাসান আলীর সার্বিক ব্যবস্থাপনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মো: আবু জার গিফারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নূরানী একাডেমীর পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি আলী আশরাফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: আব্দুর রহমান জিহাদী, চাঁপাইনবাবগঞ্জ কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: সুলতান মাহমুদ ও তাহসীনুল কুরআন ক্বওমী মাদরাসার পরিচালক মাওলানা মো: আব্দুল কুদ্দুস । প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো: নবিবুর রহমান । অনুষ্ঠানে শরিফ হজ্ব কাফেলা নামে পরিচালিত সংগঠনটি ডিজিটাল এয়ার ট্রাভেলস নিবন্ধন প্রাপ্ত হওয়ায় নতুনভাবে এর উদ্বোধনী ঘোষনা করা হয় । এসময় ডিজিটাল এয়ার ট্রাভেলসের নিজস্ব নামে লাগেজ ও বিভিন্ন হজ্ব সামগ্রী উন্মুক্ত করেন পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মো: শরিফুল ইসলাম । এরপর মধ্যাহ্ণভোজ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।