ঢাকাSaturday , 28 February 2026
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Habib
February 28, 2026 4:22 pm
Link Copied!

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের আলোচিত আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়া মাদরাসার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ও ৯ম রমজানে অত্র মাদরাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কালামের পরিচালনায় ও সভাপতি আশরাফুল আলম সিফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামীয়ার সভাপতি মাওলানা মো: আবু জার গিফারী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামীয়ার পরিচালক হাফেজ গোলাম রাব্বানী । ইফতার মাহফিলে মাহে রমজানের পবিত্রতা, গুরুত্ব ও এই মাসে ইবাদতের মর্যাদা এবং সদকায়ে জারিয়া সম্পর্কে বিস্তর আলোচনা করেন বক্তারা । আলোচনার মাঝে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটির সফলতা ও বর্তমান অবস্থান বর্ণনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কালাম । এসময় অত্র মাদরাসা থেকে প্রথম হিফজ সমাপ্তকারী ছাত্রীকে মাদরাসার পক্ষ থেকে পবিত্র ওমরা পালন করানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি । এপর্যন্ত বেশ কয়েকজন ছাত্রী হিফজ শেষ করা সহ বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত ছাত্রীদের অগ্রগতিও তুলে ধরেন পরিচালক । মাদরাসার সার্বিক অবস্থান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপস্থিত অভিভাবক ও অতিথিবৃন্দ । আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় । অনুষ্ঠানে সকল ছাত্রী, অভিভাবক, স্থানীয় বর্তমান ও সাবেক ওয়ার্ড সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।