ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী; আটক ১


November 26, 2026 2:56 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আইনজীবী আহত হয়েছেন।

ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে রাজীব বোস নামে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে আশপাশের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণে একজন আইনজীবী আহত হয়েছেন। অন্যদিকে আইনজীবী এবং ঘটনাস্থলে উপস্থিত বিচারপ্রার্থীরা সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জানা গেছে, আহত আইনজীবীর নাম নয়ন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আর যাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে তিনি হলেন রাজীব বোস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা ১১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আইনজীবী, বিচারপ্রার্থী ও দায়িত্ব পালনকারী পুলিশদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

অ্যাডভোকেট শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি সিএমএম আদালত ভবনের প্রধান ফটকে ঢোকার পরে এই বিস্ফোরণ ঘটে। সেখানে ছোটাছুটির সময় আতঙ্কিত অনেককে পড়ে যেতে দেখা যায়।ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজনকে আটক করা হয়েছে। তার নাম রাজীব বোস বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোরশেদ আলম বলেন, শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তবে একজনকে আটক করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা দেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন