ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত


November 26, 2026 2:01 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক আইনজীবী আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ঘটনাটি ঘটে।

ঢাকা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সিএমএম আদালত ভবনের সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের বিকট শব্দে পুরো আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন আইনজীবী আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই আইনজীবী ও স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছিল।

সূত্র: মূল প্রতিবেদন