পৃথিবী সংবাদ ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। একই সঙ্গে দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়। বুধবার (২৫ নভেম্বর) আদালতে রিটটি করা হয়।
রিটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিচালিত সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়।
সূত্র: মূল প্রতিবেদন
