ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচার গোষ্ঠী ফেসবুকের রিচ কমিয়ে দিয়েছে, অভিযোগ মেঘনা আলমের


November 25, 2026 7:56 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বুলিং, অপপ্রচার কিংবা ব্যক্তিগত আক্রমণের মুখে চুপ করে থাকার পক্ষপাতী নন মেঘনা আলম। বরং যারা তাকে নিয়ে গুজব ছড়ান ও হয়রানি করেন, তাদের ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে জবাব দেন বলে জানিয়েছেন তিনি। এবার ব্যক্তিগত অপপ্রচারের বাইরে গিয়ে নিজের রাজনৈতিক বক্তব্য ও ভারতীয় আধিপত্যবাদ নিয়ে করা সমালোচনাও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে মেঘনা আলম এসব কথা লেখেন। সেখানে বুলিং মোকাবিলায় নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, নিজেকে লুকিয়ে রাখা, অযথা ব্যাখ্যা দেওয়া কিংবা কারও কাছে অভিযোগ করার বদলে বুলিদের তাদের ভাষাতেই জবাব দেন তিনি।

মেঘনার ভাষ্য, যারা অন্যের কষ্টে খোঁচা দিয়ে কিংবা মানুষকে হয়রানি করে আনন্দ পায়, ‘তারা আসলে নিজেদের মূল্যহীন জীবনে সাময়িকভাবে শক্তিশালী অনুভব করতে চায়। কিন্তু নিজেরাই যখন একই আচরণের শিকার হয়, তখন তাদের সেই শক্তির মুখোশ খুলে যায়।’

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আপনারা তো আমাকে নিয়ে গুজবগুলো ভাইরাল করেন, আবার আমার মজার মন্তব্যগুলো ভাইরাল করেন।’তবে নিজের ফেসবুক আইডির রিচ কমিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মেঘনা আলম। তার দাবি, দেশের সংকটময় সময়ে স্বৈরাচার গোষ্ঠীর সাইবার টিম তার আইডির রিচ কমিয়ে দিয়েছে। এ কারণে অনুসারীদের প্রতি নিজের রাজনৈতিক বক্তব্য ও ভারতীয় আধিপত্যবাদ নিয়ে করা যুক্তিনির্ভর সমালোচনাগুলোও ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক বয়ান তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মেঘনা। তার দাবি, বাংলাদেশে হিন্দুদের লক্ষ্য করে নির্যাতন চালানো হচ্ছে এমন একটি ভয়াবহ মিথ্যে বয়ান আন্তর্জাতিক পরিসরে তৈরি করা হচ্ছে। তার মতে, এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার রাজনৈতিক কৌশল।

মেঘনা আরও জানান, ভারতীয় গণমাধ্যমে একজন পলিটিক্যাল এডুকেটর হিসেবে তিনি বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন। এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও বা লিংকও পোস্টের মন্তব্যে দিয়েছেন বলে জানান তিনি। অনুসারীদের সেই বক্তব্য ডাউনলোড করে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্টের শেষাংশে মেঘনা আলম বলেন, ব্যক্তিগত অপপ্রচারের চেয়ে সত্য, যুক্তি ও দেশের স্বার্থে প্রয়োজনীয় কথাগুলো মানুষের কাছে পৌঁছানো বেশি জরুরি। তাই তাকে নিয়ে গুজব কিংবা ব্যঙ্গাত্মক মন্তব্য ভাইরাল করার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বক্তব্যগুলোও ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন