ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

অভিনেতা সোহেল খান আর নেই

November 25, 2026 10:27 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা সোহেল খানের মৃত্যুর পর তাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরিচালিত বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়েই পর্দায় যাত্রা শুরু করেছিলেন সোহেল খান। পরে ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের একটি ফটোকার্ড শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘জীবন এমনই। কালকে আমি সোহেল খানের ফটোকার্ড শেয়ার করলাম ৪২০ থেকে। আজকে সকাল ১০টায় উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন।’ গত সোমবার হঠাৎ আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন? সোহেল খান কী কোনোভাবে আমারে মনে করাইয়া দিতে চাইলেন, ‘আমি আছি’? শান্তিতে ঘুমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। এরপর ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশাল এক টিমের সঙ্গে এসেছিলেন শুটিংয়ে। কথা ছিল সিনেমার কাজ শেষ করবেন, মুক্তি নিয়ে পরিকল্পনা করবেন, সহকর্মীদের সঙ্গে আরও কিছু সময় কাটাবেন। কিন্তু সব পরিকল্পনা থেমে গেল এক সকালে। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত শুটিংয়ে ফেরা হলো না অভিনেতা সোহেল খানের। ‘নসীব’ সিনেমার শেষ দৃশ্যটি আর করা হলো না তার। সহকর্মীদের সঙ্গে তৈরি হলো না পর্দার শেষ স্মৃতিটুকুও। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় মারা যান অভিনেতা সোহেল খান। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের মধ্যে রয়েছেন ‘নসীব’ সিনেমার পরিচালক ও প্রযোজক মো. ইকবাল। দিনের বিভিন্ন সময়ে তার সঙ্গে কথা হয়েছে। শেষবার সোহেল খানের মরদেহ গাড়িতে তুলে দেওয়ার পর হোটেলে ফিরে কথা বলার সময় কণ্ঠে ছিল বিষাদ। ইকবাল বলেন, ‘অনেক কষ্ট লাগছে। কাউকে কিছু বলতে পারছি না। সবার মন খারাপ। একা একা রুমে বসে আছি। ঘুম থেকে উঠে যে মানুষটার সঙ্গে কথা বলছিলাম, সেই মানুষটা আর নেই- এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ সোহেল খানের সঙ্গে কাটানো শেষ রাতের স্মৃতিও মনে পড়ছে পরিচালকের। তিনি বলেন, ‘আগের দিন আমার ছেলের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন সোহেল খান। রাতে তাকে নিয়ে অনেক কথাও হয়েছে। ছাদখোলা গাড়িতে ঘুরেছেন তারা। অথচ পরদিন সেই মানুষটিকে এভাবে বিদায় জানাতে হবে, তা ভাবতেও পারছি না।’ সিনেমার কাজ কতটুকু বাকি ছিল, এখন কীভাবে এগোবেন জানতে চাইলে ইকবাল বলেন, ‘সিনেমার শেষ দৃশ্যটা শেষ করে যেতে পারলেন না। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর একটা দৃশ্যই ছিল তার। প্রায় ঘণ্টাখানেকের কাজ বলা যায়। আমরা সবাই একসঙ্গে এসেছি। সিনেমার মুক্তি নিয়ে সবার সঙ্গে কথা বলেছি, পরিকল্পনা করেছি। আমাকে অনেক কিছু বলেছে। কত কথা ছিল, কত পরিকল্পনা ছিল! সবাই রইলাম। সে চলে গেল একাই, চিরদিনের মতো।’ গতকাল মঙ্গলবার সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে সোহেল খানকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যুসনদ অনুযায়ী, তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয় সোহেল খানের। পরে ফারুকীর জনপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। ২০০৭ সালে প্রচারিত ওই ধারাবাহিকে তার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল। একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেন সোহেল খান। তার অভিনীত কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। বড় পর্দায় অভিনয় করেন হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’, ‘শান’, ‘দেশা: দ্য লিডার’ ও ‘জংলি’সহ বেশ কয়েকটি সিনেমায়। সোহেল খানের ছোট ভাই, চ্যানেল আইয়ের বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান জানিয়েছেন, বগুড়ায় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নেওয়া হবে। সেখানে রাজাপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন