ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা


November 25, 2026 5:14 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির সাথে বাস মালিকদের চাঁদা আদায়কে কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্রগ্রামগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অপেক্ষা করছেন অনেক যাত্রী।

সংশ্লিষ্টরা জানান, বাস মালিক ও সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। তবে সম্প্রতি তা বাড়িয়ে ১৫০ টাকা দাবি করছে মালিক সমিতি। এতে আপত্তি জানিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার রোমিজ উদ্দিন বলেন, আগে বাস মালিক সমিতি ৩০ টাকা চাঁদা দিতে হতো। এর পরিবর্তে ৩০ টাকার স্লিপ দিতো। এখন তারা ১৫০ টাকা চাঁদা চাচ্ছে কিন্ত ৩০ টাকার স্লিপ দিবে। এর প্রেক্ষিতে বাস বন্ধ আছে। আমরা গরীব মানুষ, খেতে খাই। বাস বন্ধ থাকলে বিপদে পড়বো বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বলেন, নাটোর রাজশাহী যেভাবে চাঁদা তুলছে, আমরাও সেইভাবে চাঁদা উত্তোলন করছি। স্লিপ দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, এর বেশি কিছু বলতে পারবো না।

সূত্র: মূল প্রতিবেদন