ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় রোগীদের আস্থার প্রতীক মানবিক চিকিৎসক ডা. শিউলী রাণী সাহা


November 26, 2026 10:26 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

পাবনার থানা মোড়ের শিমলা হাসপাতালে গাইনি চিকিৎসাসেবায় রোগীদের কাছে আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন ডা. শিউলী রাণী সাহা। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও মানবিক আচরণের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন অনেক রোগীর কাছে একজন আপনজন।

ডা. শিউলী রাণী সাহা গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন । পাশাপাশি তিনি থানা মোড়ের শিমলা হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

রোগীদের সঙ্গে তাঁর আচরণের একটি বিশেষ দিক হলো, তিনি শুধু চিকিৎসাপত্র লিখেই দায়িত্ব শেষ করেন না; বরং প্রতিটি রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন। অনেক রোগীর সঙ্গে ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে কথা বলেন, তাঁদের শারীরিক সমস্যা ও মানসিক উদ্বেগ বোঝার চেষ্টা করেন। রোগীরা যেন তাঁকে দূরের কেউ মনে না করেন, সে জন্য তিনি অনেক সময় বলেন, তাঁকে ‘ম্যাডাম’ বা ‘স্যার’ না বলে ‘বোন’ কিংবা ‘আপু’ বলে ডাকতে। অনেক নারী রোগীও তাঁকে আপনজনের মতো ‘মা’ বলে সম্বোধন করেন।

জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসার ক্ষেত্রে তিনি বিশেষ সহানুভূতিশীল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে রোগীদের জন্য ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করে দেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। অসচ্ছল রোগীদের ক্ষেত্রে অনেক সময় ভিজিট ছাড়াই চিকিৎসাসেবা দেন। পাশাপাশি প্রয়োজন বুঝে ওষুধ কোম্পানির দেওয়া নমুনা ওষুধও দরিদ্র রোগীদের দিয়ে সহযোগিতা করেন।

চিকিৎসাসেবার বাইরে রোগীদের সঙ্গে যোগাযোগের বিষয়টিকেও গুরুত্ব দেন তিনি। অনেক রোগীকে নিজের মোবাইল নম্বর দিয়ে রাখেন, যাতে রাতে বা জরুরি প্রয়োজনে শারীরিক সমস্যায় পড়লে তাঁর সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। এমনকি গভীর রাত কিংবা ভোররাতেও জরুরি রোগীর প্রয়োজনে হাসপাতালে ছুটে যাওয়ার নজির রয়েছে তাঁর।

ডা. শিউলী রাণী সাহার ভাষ্য, “কোনো রোগীর টাকা না থাকলে আমাকে জানাবেন। একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। প্রয়োজন হলে বিনা ভিজিটে চিকিৎসা, ওষুধ এবং পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করার চেষ্টা করব। দরিদ্র রোগীদের বলি, আপনারা যতবার প্রয়োজন আসবেন, ভিজিট নিয়ে চিন্তা করবেন না।”

সূত্র: মূল প্রতিবেদন