ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক আজাদি মিললেও সাংস্কৃতিক মুক্তি এখনও আসেনি: সাদিক কায়েম


November 26, 2026 10:32 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে এ অঞ্চলের মাটি ও মানুষের সংস্কৃতিকে কোণঠাসা করে ভিনদেশি ও ‘ব্রাহ্মণ্যবাদী’ অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে রাজনৈতিকভাবে আজাদি অর্জিত হলেও দেশের মানুষের সাংস্কৃতিক মুক্তি এখনো আসেনি।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ২০২৭ সালের প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাদিক কায়েম অভিযোগ করেন, গত ১৬ বছরে বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুন, ‘আয়নাঘর’ এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের মতো কর্মকাণ্ডকে একটি ‘কালচারাল ফ্যাসিস্ট চক্র’ তাদের লেখনী, নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈধতা দিয়েছে। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল।

জুলাই বিপ্লব-পরবর্তী পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ডাকসু ভিপি বলেন, ‘অভ্যুত্থানের পর নতুন ধারার সংস্কৃতি বিনির্মাণের যে প্রত্যাশা ছিল, রাষ্ট্রযন্ত্র ও বিপ্লবের অংশীদার রাজনৈতিক দলগুলো তা পূরণে ব্যর্থ হয়েছে। তবে সেই শূন্যতা পূরণে সসাস, ছাত্রশিবির এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠন গত দুই বছর ধরে জুলাই শহীদদের স্মৃতি ও চেতনা নাটক, অভিনয়, গল্প ও উপন্যাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে।’

এ ছাড়া ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে তিন ডজনেরও বেশি ম্যাগাজিন প্রকাশ এবং আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের কথাও তিনি উল্লেখ করেন।

সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাসহ বিভিন্ন বিভাগে এখনও ফ্যাসিবাদের দোসররা অবস্থান করে বিগত সরকারের পক্ষে বয়ান তৈরি করছে। সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। রাত সাড়ে ৩টার দিকে তার গ্রামের বাড়িতেও পেট্রোল বোমা মেরে ও আগুন দিয়ে তার বাবা-মা ও বোনকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। প্রতিবেশীদের সহায়তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্তমান সরকারের সমালোচনা করে ভিপি বলেন, ‘বিগত সরকারের দোসরদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হওয়ার কারণেই তারা নতুন করে চক্রান্ত করার সুযোগ পাচ্ছে।’

এ ছাড়া দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের রাজনীতি আর কখনও ফিরবে না উল্লেখ করে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জুলাইয়ের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র: মূল প্রতিবেদন