ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ


November 26, 2026 10:22 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী ঘোষণা করেছে, প্রাপ্ত অপারেশনাল প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির জলসীমায় তিনটি আইন লঙ্ঘনকারী তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।

পার্সটুডে, ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী বলেছে, একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অপর দুটি প্রণালির পূর্বাঞ্চলে সামুদ্রিক মাইনের আঘাতে বিস্ফোরিত হয়। এ সময় ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্রের আগ্রাসী সেনাবাহিনীর ব্যাপক বিমান পাহারায় (এয়ার এসকর্ট) ছিল। তীব্র বিস্ফোরণের পর জাহাজগুলোতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিমান পাহারাও এসব বিস্ফোরণ ঠেকাতে পারেনি।

আইআরজিসির নৌবাহিনী জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি নিষিদ্ধ পথে চলাচল পরীক্ষা করা কিংবা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা করার কোনো জায়গা নয়।

তেলবাহী জাহাজের মালিক, ক্যাপ্টেন এবং জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পাহারা সামুদ্রিক আইন এবং আইআরজিসির নৌবাহিনীর নৌ-চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্দেশনা মেনে চলার বিকল্প হতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিষিদ্ধ পথ দিয়ে যেকোনো ধরনের চলাচল এবং জারি করা সতর্কবার্তা উপেক্ষা করাকে আইন লঙ্ঘন ও আগ্রাসী বাহিনীর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে। ঘোষিত আইন অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: মূল প্রতিবেদন