ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

৪০ লাখ টাকার কাপড়ের রোল, কাভার্ড ভ্যান জব্দ এবং চালক গ্রেফতার


November 26, 2026 10:08 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় নেয়ার পথে একটি কাভার্ড ভ্যান থেকে ৪০ লাখ টাকা মূল্যের চায়না কাপড়ের ১০০টি রোল উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মো. নোমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে চায়না কাপড়ের রোলের একটি বড় চালান ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে কাভার্ড ভ্যানটিতে রাখা ১০০টি প্লাস্টিকের বস্তায় বিভিন্ন রঙের ১০০টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। প্রতিটি রোলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। উদ্ধার করা কাপড়ের মোট বাজারমূল্য ৪০ লাখ টাকা। এ সময় পালানোর চেষ্টা করলে কাভার্ড ভ্যান চালককে আটক করে এবং কাপড়সহ কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ।

এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে কাপড় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করি। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা পক্রিয়াধীন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন