ঢাকাThursday , 13 November 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির


November 13, 2025 12:44 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের কথিত নাশকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব-এর নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা, নিউ মার্কেট, শান্তিমোড় ও বাতেন খুঁ মোড় এলাকা প্রদক্ষিণ করে বড় ইন্দারা মোড়ে শেষ হয়। মিছিলে উপস্থিত নেতারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে ইসলামী ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখবে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।