ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মদপানে দুইজনের মৃত্যু : হাসপাতালে ভর্তি আরও ৩ জন


November 23, 2026 3:05 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় একটি অনুষ্ঠানে বিষাক্ত মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন নগরের বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ভোর ও রাতে মারা যান নান্টু ঘোষ (৫৫) ও উজ্জ্বল দেব (৫২)। নান্টু ঘোষ মোহরা খেজুরতলা এলাকার বাসিন্দা। উজ্জ্বল দেবের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। তবে বিষয়টি জানাজানি হয় তাদের শেষকৃত্যের পর। ধারণা করা মদের বিষক্রিয়ায় কিংবা ভেজাল/নকল বিষাক্ত মদপানে তাদের মৃত্যু হয়৷

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) মোহরা খেজুরতলা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কয়েকজন মদপান করেন। পরে তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থদের মধ্যে সুদীপ্ত দত্ত (৩২), স্বরাজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯) রয়েছেন। তাঁদের মধ্যে সুদীপ্ত দত্ত নগরের ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিডি২৪লাইভকে জানান, "রোববার ভোরে একজন এবং রাতে আরেকজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তাঁদের সৎকার সম্পন্ন হওয়ার পর পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পারে। মদপানের কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যারা চিকিৎসাধীন আছেন তাদের কাছ থেকে তথ্য ও আলামত সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখা হবে৷ ইতিমধ্যে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।"

চান্দগাঁও থানা সূত্র জানিয়েছে, দুইজনের মৃত্যু ও তিন জন গুরুতর অসুস্থতার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোন অভিযোগ এখনো জানানো হয়নি তবে পুলিশ বিষয়টি জানার পর পরই তদন্ত কার্যক্রম শুরু করেছে৷

সূত্র: মূল প্রতিবেদন