ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে মারা গেলেন আ. লীগ সরকারের আমলে গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান আদিল


November 23, 2026 3:56 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল সরকার মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নকিব হোসেন আদিল সরকার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহতাব উদ্দিন সরকার (গেদু মিঞা)-এর জ্যেষ্ঠ সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালে তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে কারাগারে ছিলেন। সর্বশেষ তিনি গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। সেখানে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তবে কারাগারে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমআই/বার্তা বাজার

সূত্র: মূল প্রতিবেদন