ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার মালামাল জব্দ, আটক ৬১৫


November 23, 2026 6:56 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবিসহ যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর। এ সময়ে এসব অপরাধে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলন মাধ্যমে ৫৯ বিজিবির এক তথ্যবিবরণীতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্যের মধ্যে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) রয়েছে।

এ ছাড়া ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহলদল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ শিবগঞ্জ থানার ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়।

এ সময় ওই ব্যক্তিকে হেরোইন ও ককটেলসহ আটক করা হয়। এ ছাড়া ৫৯ বিজিবি জানিয়েছে, গত এক বছরে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার।

এই বিস্তীর্ণ সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের সদস্যরা কাজ করে যাচ্ছেন। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।

সূত্র: মূল প্রতিবেদন