ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা


November 23, 2026 5:45 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হাটিকুমরুলসহ বিভিন্ন বাজারে তদারকি ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মিষ্টি ও দই উৎপাদনের মেয়াদ উল্লেখ না থাকা এবং রান্নাঘর অপরিষ্কার রাখার দায়ে ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, সিরাজগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর ও খাদ্য নিরাপত্তা ইন্সপেক্টর এস.এম. মনজুর আলম এবং উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়াও অভিযানের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ বন্ধ করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সূত্র: মূল প্রতিবেদন