ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


November 23, 2026 6:15 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সিরাজগঞ্জে স্ত্রীকে গলাটিপে ও শ্বাসরোধে হত্যার দায়ে বাবু মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাবু মন্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের নুরুল হুদার মেয়ে হাজেরা খাতুনের সঙ্গে ২০০৯ সালে তার চাচাতো ভাই বাবু মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়।

দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে ২০১১ সালের ৮ নভেম্বর হাজেরা খাতুনকে গলাটিপে ও শ্বাসরোধে হত্যা করেন বাবু মন্ডল।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল হুদা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত বাবু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সূত্র: মূল প্রতিবেদন