ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত


November 22, 2026 10:26 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় মহারাষ্ট্রের একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (২২ নভেম্বর) ভোরে কোটা-উদয়পুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী এসইউভির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

পুলিশ জানায়, খাতু শ্যাম মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন পরিবারের সদস্যরা। এ সময় রাত প্রায় ১টার দিকে শম্ভুপুরার কাছে তাদের বহরের একটি এসইউভি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

কোটা জেলার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, গাড়ির সব যাত্রী মহারাষ্ট্রের ধুলে জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তীর্থযাত্রা শেষে পরিবারের সদস্যরা চারটি গাড়ির একটি বহর নিয়ে ফিরছিলেন। দুর্ঘটনার শিকার হয় বহরের একটি গাড়ি।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে একই পরিবারের ১৬ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে শিশুও ছিল। নিহতদের মধ্যে রয়েছেন সাজ্জন (৬২), তাঁর স্ত্রী উষা বাই (৬০), সুশীলা (৬২), কৈলাস (৩৫), তাঁর স্ত্রী অনিতা (৩৪), বাবুলাল (৭৫) ও মাধবী (৩২)।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীরা আহতদের গাড়ি থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন