পৃথিবী সংবাদ ডেস্ক:
কপ-৩১ জলবায়ু সম্মেলনে বিশ্বজুড়ে অনুদান কমার প্রবণতার মধ্যেও বাংলাদেশ শর্তহীন প্রায় ৬ কোটি ডলারের অর্থায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
রোববার (২২ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
ড. সাইমুম পারভেজ বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং ৪৮ ঘণ্টার কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশের দাবি বৈশ্বিক পরিসরে জোরালোভাবে উঠে এসেছে।
তিনি বলেন, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড ও গ্লোবাল শিল্ড থেকে ৬ কোটি ডলার নিশ্চিত হয়েছে এবং আরও ২ কোটি ডলার প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া এবার ম্যানগ্রোভ অ্যালায়েন্সে যুক্ত হয়েছে বাংলাদেশ।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, বরং জনবিচ্ছিন্ন একটি ‘কাল্টে’ পরিণত হয়েছে।
গণহত্যার পর অনুশোচনা না থাকায় কোনো সমঝোতার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার ভাগাভাগি নিয়ে মতভিন্নতা থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এবং অপরাধের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।
সূত্র: মূল প্রতিবেদন
