ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে বাহরাইনে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান


November 22, 2026 5:32 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। স্থানীয় সময় শনিবার রাতে ও বাংলাদেশ সময় রোববার (২২ নভেম্বর) ভোররাত প্রায় ৩টার দিকে দেশটিতে মিসাইল ও ড্রোন ছুড়েছে সেনাবাহিনীর চৌকস এ ইউনিট।

বিপ্লবী গার্ড বলেছে, তারা বাহরাইনে থাকা মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানিরা একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালিয়েছে, যেখানে আগুন ধরে গেছে। তবে কোথায় এবং কিসে হামলা হয়েছে সেটি উল্লেখ করেনি তারা।

বার্তাসংস্থা এএফপি বলেছে, সেখানকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন তারা সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। যা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে একাধিক বাণিজ্যিক অবকাঠামো আছে। যার মধ্যে রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল পরিশোধনাগারও আছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন উড়ানো মার্কিনিদের অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের জবাবে বিপ্লবী গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা এবং জুফাইর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর বাহরাইনে ব্যাপক হামলা চালায় ইরান।

সূত্র: মূল প্রতিবেদন