ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প


November 22, 2026 9:58 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ইরানকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে দেশটির সঙ্গে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী চুক্তি করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভবিষ্যতে পরিবর্তন এলেও যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ না পায়, সেই লক্ষ্যেই এমন চুক্তির উদ্যোগ নিতে চান তিনি।

শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

সাক্ষাৎকারে তিনি বলেন, এমন একটি চুক্তি করতে চান, যা দীর্ঘ সময় কার্যকর থাকবে। চার বছর, ১৫ বছর কিংবা ২০ বছর পর যুক্তরাষ্ট্রে কোনো অযোগ্য প্রেসিডেন্ট ক্ষমতায় এলেও যেন চুক্তিটি বহাল থাকে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিয়ে নিজের খুব বেশি আগ্রহ নেই জানিয়ে ট্রাম্প দাবি করেন, এরই মধ্যে তিনি দুটি শাসনব্যবস্থার পতন ঘটিয়েছেন। তবে কোন দুটি শাসনব্যবস্থার কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দফার হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন বলেও অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষায়, ইরানি কর্মকর্তাদের সঙ্গে চুক্তি করা অত্যন্ত কঠিন। একটি চুক্তিতে পৌঁছানোর পরদিনই তারা সেটি ভেঙে ফেলেন।

সূত্র: মূল প্রতিবেদন