পৃথিবী সংবাদ ডেস্ক:
মুমিনের জীবন শুধু আশা-আকাক্সক্ষা ও কল্পনার ওপর প্রতিষ্ঠিত নয়; বরং তার জীবন গড়ে ওঠে ঈমান, সৎকর্ম, পরিশ্রম, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে। অবাস্তব ও ভিত্তিহীন আকাক্সক্ষা হলো নিঃস্ব ও নিঃসম্বল মানুষের মূলধন। এসব আকাক্সক্ষার মাধ্যমে তারা নিজেদের সময় অতিবাহিত করে এবং এগুলো উপভোগ করেই জীবন কাটিয়ে দেয়। [ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.), মাদারিজুস সালিকিন : ৩/৪৯৪] ইসলাম এমন অলীক আকাক্সক্ষা থেকে সতর্ক করেছে, যেগুলো শুধু স্বপ্ন ও কল্পনার ওপর নির্ভরশীলÑযার সঙ্গে কোনো কাজ, প্রচেষ্টা কিংবা সাধনা থাকে না। আল্লাহ তাআলা বলেন, ‘বিষয়টি তোমাদের আকাক্সক্ষা অনুযায়ীও নয় এবং আহলে কিতাবের আকাক্সক্ষা অনুযায়ীও নয়। যে মন্দ কাজ করবে, তাকে তার প্রতিফল দেওয়া হবে। ’(সুরা আন-নিসা, আয়াত : ১২৩) এই আয়াতের ব্যাখ্যায় শায়খ ইবনু সাদি (রহ.) বলেন, ‘আকাক্সক্ষা হলো এমন কিছু মনের কল্পনা, যার সঙ্গে কোনো আমল বা কাজের সম্পর্ক নেই। কারণ আমলই দাবির সত্যতা প্রমাণ করে অথবা তা মিথ্যা বলে প্রতিপন্ন করে।’ (তাইসিরুল কারিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, ইবনু সাদি, পৃষ্ঠা-২০৫) পূর্বসূরি মুসলিম মনীষীরা এ ধরনের আকাক্সক্ষার ব্যাপারে অনেক সতর্ক করেছেন। কারণ এগুলো মানুষের দৃঢ় সংকল্পকে দুর্বল করে দেয় এবং তাকে চেষ্টা-সাধনা ছাড়াই কল্পনার জগতে বসবাস করতে অভ্যস্ত করে তোলে। ইসলামের চোখে নিষিদ্ধ আকাক্সক্ষা ১. কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন তার ওপর আপতিত কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। যদি একান্তই কিছু বলতে হয়, তাহলে সে যেন বলেÑহে আল্লাহ! যত দিন আমার জন্য জীবিত থাকা কল্যাণকর, তত দিন আমাকে জীবিত রাখুন। আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হবে, তখন আমাকে মৃত্যু দান করুন।’ (বুখারি, হাদিস : ৬৩৫১) ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, এই নিষেধাজ্ঞা তখন প্রযোজ্য, যখন বিপদটি শুধু ব্যক্তিগত পর্যায়ের হয়। কিন্তু যদি দ্বিনের ক্ষেত্রে ফিতনা বা বিপর্যয়ের আশঙ্কা থাকে, তাহলে মৃত্যু কামনা করা বৈধ। (তাফসিরুল কোরআনিল আজিম, ইবনু কাসির ৪/৪১৬) ২. শত্রুর মুখোমুখি হওয়ার আকাক্সক্ষা করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে লোকসকল! তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাক্সক্ষা কোরো না; বরং আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করো। আর যখন তাদের মুখোমুখি হবে, তখন ধৈর্য ধারণ করো।’ (বুখারি, হাদিস : ২৯৬৫) ৩. পাপ ও অশ্লীল কাজের আকাক্সক্ষা করা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চোখও জিনা (ব্যভিচার) করে, অন্তরও জিনা করে। চোখের জিনা হলো (হারাম বস্তুর প্রতি) দৃষ্টিপাত করা। আর অন্তরের জিনা হলো (হারাম কাজের) আকাক্সক্ষা করা। অতঃপর লজ্জাস্থান সেটিকে বাস্তবে রূপ দিয়ে সত্য প্রমাণ করে অথবা তা থেকে বিরত থেকে মিথ্যা প্রমাণ করে।’ (বুখারি, হাদিস : ৬২৪৩) সুতরাং মানুষের অন্তরে পাপের যে আকাক্সক্ষা সৃষ্টি হয়, রাসুলুল্লাহ (সা.) তাকে অন্তরের জিনা ও অশ্লীলতার অন্তর্ভুক্ত করেছেন। ৪. অন্যের প্রতি আল্লাহর দেওয়া নিয়ামত নিজের জন্য কামনা করা : আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা এমন বিষয়ে আকাক্সক্ষা কোরো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ (সুরা নিসা, আয়াত : ৩২) এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে আশুর (রহ.) বলেন, ‘বিভিন্ন নামে সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যে বিপ্লব ও প্রচারণার সৃষ্টি হয়েছে, তার পেছনে অন্যতম কারণ হলো আল্লাহ যেসব নিয়ামত ও শ্রেষ্ঠত্ব এক শ্রেণির মানুষকে অন্য শ্রেণির ওপর দান করেছেন, সেগুলো নিজের জন্য কামনা করা।’ (আত-তাহরির ওয়াত-তানভির, ইবনু আশুর : ৫/৩১) তাই অবাস্তব ও নিষিদ্ধ আকাক্সক্ষায় সময় নষ্ট না করে আমাদের উচিত বৈধ ও কল্যাণকর লক্ষ্য নির্ধারণ করা এবং তা অর্জনে আন্তরিকভাবে চেষ্টা করা।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন