ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ


November 27, 2026 6:09 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তা ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে নেত্রকোনা মডেল থানায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

জানা যায়, বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের একটি ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানী। মাহফিল শেষে তিনি গাড়িযোগে নেত্রকোনা থেকে নিজ গন্তব্যে যাওয়ার পথে সদর উপজেলার চল্লিশা বাইপাস মোড়ে পাহারাদারদের সংকেত অমান্য করে গাড়ি না থামানোকে কেন্দ্র করে তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে পাহারাদাররা তাঁকে নেত্রকোনা মডেল থানায় নিয়ে যান। অভিযোগ রয়েছে, গভীর রাতে থানায় অবস্থানকালে সংশ্লিষ্ট পাহারাদাররা তাঁর ওপর আক্রমণের চেষ্টা করেন। এ সময় থানার ডিউটি অফিসার দুই পক্ষকে শান্ত করেন এবং ওয়াসিক বিল্লাহ নোমানীকে নিজ গন্তব্যে চলে যাওয়ার পরামর্শ দেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় ওয়াসিক বিল্লাহ নোমানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা গ্রহণ করেননি। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়ের জানান, গভীর রাতে থানায় ডিউটি অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির বিষয়টি বুঝতে পেরে সমঝোতায় পৌঁছায়।

সূত্র: মূল প্রতিবেদন