ঢাকাSaturday , 21 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

আজ শুক্রবারের নামাজের সময়সূচি


November 21, 2026 7:24 am
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা সব গুনাহ মাফ করে জান্নাত দেবেন। তাই প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও পাবে। তার জন্য দুটি মুক্তির পরওয়ানা লেখা হবে- ১. জাহান্নাম থেকে মুক্তি; ২. নেফাক থেকে মুক্তি।’ (সুনানে তিরমিজি: ২৪১)

যদি তার ফরজের (ইবাদতের) মধ্যে কিছু কম পড়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা বলবেন, ‘দেখ তো! আমার বান্দার কিছু নফল (ইবাদত) আছে কি না, যা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে?’ অতঃপর তার অবশিষ্ট সমস্ত আমলের হিসাব ঐভাবে গৃহীত হবে। -(আবু দাউদ ৮৬৪, তিরমিজি ৪১৩, ইবনে মাজাহ ১৪২৫)

জীবনের ব্যস্ততার মধ্যেও সময়মতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একজন মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জেনে রাখা প্রয়োজন।

আজ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি জেনে নিন—