ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

হত্যা ও ফাসাদ সৃষ্টিকারীদের শাস্তি দেওয়া সরকারের দায়িত্ব: বায়তুল মোকাররমের খতিব


November 22, 2026 7:21 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সমাজে অরাজকতা, নাশকতা ও অন্যায়ভাবে মানুষ হত্যাকে গুরুতর অপরাধ উল্লেখ করে এসব অপরাধের ধরন অনুযায়ী যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ফকিহ মুফতী মুহাম্মদ আব্দুল মালেক।

গতকাল শুক্রবার জুমার খুতবায় তিনি এ কথা বলেন।

জুমার খুতবায় খতিব বলেন, দেশকে জালিমের হাতে ছেড়ে দেওয়া এবং মজলুমকে জালিমের জুলুমের মুখে অসহায় অবস্থায় ফেলে রাখা কোনোভাবেই জায়েজ নয়—এটি সরকারের জন্য যেমন হারাম ও অপরাধ, তেমনি সমাজের দায়িত্বশীল ও কোনো মুসলমানের জন্যও জায়েজ নয়। সরকারকে আল্লাহর প্রতিনিধি হিসেবে উল্লেখ করে মুফতী আব্দুল মালেক বলেন, সরকারের মূল কাজ হলো আল্লাহর সৃষ্টির মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। যদি কোনো মাখলুকের ওপর জুলুম হয়, তবে সরকারকে মজলুমের পক্ষে দাঁড়াতে হবে এবং জালিমকে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, জমিনে বিশৃঙ্খলা (ফাসাদ) সৃষ্টি করার যে শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হক্কানি আলেমরা তা শুনিয়ে দেবেন; আর তা প্রয়োগ ও বাস্তবায়ন করার দায়িত্ব হলো সরকারের। জালিম যেই হোক, তার জুলুম যেমন—সে হিসেবে তার যে শাস্তি হয়, তা প্রয়োগ করা সরকারের দায়িত্ব।

জালিমের পরিচয় ভুলে তার বিপক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খতিব বলেন, জালিম যে দল, বংশ কিংবা পরিবারেরই হোক না কেন, জুলুম থেকে ফিরে না আসা পর্যন্ত তার পক্ষে অবস্থান নেওয়া যাবে না। বরং জালিমকে জুলুম থেকে বিরত রাখাই তার প্রতি প্রকৃত সাহায্য। জালিমকে আশ্রয় দেওয়া বা তার পক্ষে কোনো ভূমিকা পালন করা জুলুমের মতোই গুনাহ বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া কোনো মুসলিম তো বটেই, এমনকি কোনো অমুসলিমকেও অকারণে ভয় দেখানো বা আতঙ্কিত করা ইসলামের দৃষ্টিতে হারাম ও গুনাহের কাজ বলে সতর্ক করেন বায়তুল মোকাররমের খতিব।

খুতবায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে ফকিহ আব্দুল মালেক বলেন, প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যম কিংবা সাংবাদিকের জন্য ঘুরিয়ে-পেঁচিয়ে জালিমের পক্ষে একটি কলাম বা একটি লাইনও লেখা জায়েজ নয়। বরং জুলুমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে কথা বলা সাংবাদিকদের নৈতিক ও ইমানি দায়িত্ব।

সূত্র: মূল প্রতিবেদন