ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আমাকে ৫০ কোটি টাকা ঘু’ষে’র প্রস্তাব দেওয়া হয়েছিল: আমির হামজা


November 19, 2026 11:38 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

নিজের কাছে সম্প্রতি বিশাল অঙ্কের ঘুষের প্রস্তাব আসার দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। বক্তব্যে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দালালচক্রের উপস্থিতির অভিযোগও তোলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোজাহেরুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরতে গিয়ে মুফতি আমির হামজা বলেন, ‘সেদিন রাতের বেলা একজন এসেছিল সন্ত্রাসী টাইপের। বলছে–আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন। আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির ওপরে টাকা আসবে। এই রকম বিশাল ব্যাপার আমার সামনে।’

কুষ্টিয়া সদরে এ ধরনের আরও ৩৩টি জায়গা বা খাত রয়েছে উল্লেখ করে সংসদ সদস্য আমির হামজা বলেন, এসব অর্থনৈতিক প্রলোভন থেকে নিজের ইমান ও এখলাস ঠিক রাখার জন্য তিনি সবার কাছে দোয়া চান।

বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে মুফতি আমির হামজা বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে বিপুল অর্থ-সম্পদ থাকলেও দুর্নীতির কারণে সেখান থেকে কাঙ্ক্ষিত সুফল বেরিয়ে আসে না।

নিজের পর্যবেক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, ‘দেখলাম ৩০ হাজার ডলার যায় মাছ ধরার জন্য। সর্বোচ্চ ডলারের হিসাব দেখলাম ৮ হাজার ডলারের নিবন্ধন আছে, বাকি ২২ হাজার ডলারের নিবন্ধন নেই। এই টাকাগুলো সরকার পাচ্ছে না।’ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রটির দায়িত্বশীল সব পর্যায়ে দালালচক্রের উপস্থিতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।