ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু


November 27, 2026 9:32 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নাটক ও চলচ্চিত্রের গল্পে মধ্যবিত্তের জীবন, সমাজের নানা অসংগতি আর মানুষের চেনা বাস্তবতাকে তুলে ধরেছেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে নির্মাণ ও রচনার মধ্য দিয়ে তৈরি করেছিলেন নিজস্ব পরিচয়। সেই পথচলার ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মাতিয়া বানু শুকুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। মৃত্যুর কিছুক্ষণ আগে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

এক বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন ও সমাজবাস্তবতার নানা দিক। তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। এ ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।

সূত্র: মূল প্রতিবেদন