পৃথিবী সংবাদ ডেস্ক:
আগামী ডিসেম্বরের মধ্যেই প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরী করবো। পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে করা হবে। যুবকদের দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। বায়োগ্যাস পান্ট নির্মাণের জন্য ১০ লক্ষটাকা ঋণ দেয়া হবে। জ্বালানি সংকট কাটাতে বায়োগ্যাসপান্ট বাস্তবায়ন করার আহবান জানান। বাংলাদেশে ফ্যাসিসদের কখনো আর সুযোগ দিতে চাইনা। জ্বালাও পোড়াও আর নয়। পতিত ফ্যাসিস্টকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (২৫ নভেম্বর) লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঢাকাসহ সারা দেশের অনেক জায়গায় ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে এবং তা দৃঢ় হাতে বন্ধ করতে হবে। এ লক্ষ্যে সরকারি দল, বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উৎপত্তি দেখতে না চাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে আমরা আর ফিরে যেতে চাই না। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি, কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য মো. আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মিস রোজি রোজি আকতার। এ সময় কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ সভাপতি আমিরুজ্জামান আমির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবুল কালাম স্কুল, কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে নানান ধরণের সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সূত্র: মূল প্রতিবেদন
