ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়


November 25, 2026 7:30 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক যায়যায়দিন সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইন্যান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশলবিনিময় করেন। তিনি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

এ সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির আমন্ত্রণে মধ্যাহ্নভোজনে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন