ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ


November 23, 2026 3:45 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

২০২৭ সালের হজে গমনেচ্ছু প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশ করে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫ (৬) অনুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে আগামী ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিজ নিজ নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের দ্রুত চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে একই দিনে জারি করা আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা নেওয়ার আগে হজযাত্রীদের সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের কপি জমা দিয়ে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিক্যাল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে হজ কল সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন