পৃথিবী সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের তিনটি উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে গরু,কয়লা,রসূন সহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন পন্য সামগ্রী জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পন্য গুলো মূল্য ৬ লাখ ৬৫ হাজার ৭০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ২৮ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা জেলার মধ্যনগর উপজেলার মাটিয়াবন, তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট ও দোয়ারাবাজার উপজেলায় বাঁশতলা বিজিবি সদস্যরা পৃথক পৃথক ভাবে গোপন সংবাদের ভিত্তিত্বে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি। তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটক করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সূত্র: মূল প্রতিবেদন
