ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে ‘প্রজাপতি মেলা’ আগামী শুক্রবার


November 25, 2026 7:07 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা-২০২৬’।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন।

প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

প্রকৃতি ও জলবায়ু সুরক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান জ্যোতিকে দেওয়া হবে ‘বাটারফ্লাই ইয়াং এনথুজিয়াস্ট-২০২৬’ অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে ‘লারভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইস ইন বাংলাদেশ’ (Larval Host Plants of Butterflies in Bangladesh) শীর্ষক একটি গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। বইটিতে দেশের ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভার আলোকচিত্র, পোষক গাছের বিবরণ, পূর্ণাঙ্গ জীবনচক্র (বায়োলজি) এবং শনাক্তকারী জিনভিত্তিক তথ্য তুলে ধরা হবে।

মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি মেলার সৃজনশীল ও মেধাসম্পদের স্বত্ব ইতোমধ্যে কপিরাইট নিবন্ধনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে।

তিনি আরও জানান, দিনব্যাপী আয়োজনে থাকছে মেলা উদ্বোধন ও প্রজাপতি বিষয়ক অ্যাওয়ার্ড প্রদান, র্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

সূত্র: মূল প্রতিবেদন