ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

মোঃ মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

November 25, 2026 6:25 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব আলম। ২৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তিন বছরের জন্য তিনি জনতা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। এ সময় তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মোঃ মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস এ কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের শাখা প্রধানসহ কর্পোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি এনসিসি ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। মোঃ মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। নরসিংদী জেলার মনোহরদি উপজেলার দীঘাকান্দি গ্রামে ১৯৭৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু। তাঁর দুরদর্শী নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে গ্রাহক-শুভানুধ্যায়ি ও কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন