ঢাকাTuesday , 17 March 2026
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে শিবগঞ্জ উপজেলা জামায়াতের ইফতার মাহফিল


March 17, 2026 10:37 pm
Link Copied!

হাবিবুল বারি হাবিব : সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখা । সোমবার (১৭ মার্চ ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের অধীন শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: বাবুল ইসলামের পরিচালনায় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী । ইফতার মাহফিলে ইবাদতের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সহ জীবনের সার্বিক বিষয়ে পবিত্র রমজানের রোজার গুরুত্ব বিষয়ে বিস্তর আলোচনা করেন বক্তারা । এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: জাফর আলী, জেলা সহকারি সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শেফাউল মূলক, উপজেলা নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, পৌরসভা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা ।