ঢাকাTuesday , 24 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সফরে ইসলামাবাদে স্পিকার, উষ্ণ অভ্যর্থনা জানালেন পাকিস্তানের স্পিকার


November 24, 2026 12:56 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্য বিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদলসহ তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংসদ সচিবালয় বিজ্ঞপ্তিতে জানায়, বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।

সূত্র: মূল প্রতিবেদন