পৃথিবী সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের স্থানীয় অবকাঠামো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকারও বেশি বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। এর মধ্যে ১০০টি প্রকল্পে ৩ কোটি টাকারও বেশি অর্থের চেক সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত চেক হস্তান্তর ও লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। জেলা পরিষদ সূত্রে জানা যায়, চেক হস্তান্তর করা ১০০টি প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, গির্জাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অপরদিকে, লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদাররা ৭৭টি প্রকল্পের আওতায় রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করবেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। জেলা পরিষদের পক্ষ থেকে ১০০টি প্রকল্পে ৩ কোটি টাকারও বেশি অর্থের চেক হন্তান্তর করা হয়েছে। এসব অর্থ জেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, গির্জাসহ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় হবে। তিনি বলেন, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদারদের নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। প্রকল্পের কাজে গুণগত মান বজায় রাখা বাধ্যতামূলক। কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করলে কিংবা শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উন্নয়নকাজে অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তাঁর সহযোগিতায় সুনামগঞ্জ জেলা পরিষদও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ পাচ্ছে। আগামী দিনেও জেলার মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সুনামগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সফরকালে তিনি দেশীয় খেলাধুলা বা কান্ট্রি গেমস এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। মিজানুর রহমান চৌধুরী বলেন, সুনামগঞ্জের দীর্ঘদিনের সমস্যা ও মানুষের প্রাণের দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। স্থানীয় সংসদ সদস্যরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার বিষয়গুলো উপস্থাপন করবেন। জেলা পরিষদের পক্ষ থেকেও জেলার প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ও সমস্যাগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। তাঁর আগমনের মধ্য দিয়ে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত থাকলে সুনামগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। জেলার মানুষের প্রত্যাশা পূরণে জেলা পরিষদ তার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপজেলার প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১৭৭টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া ৬ কোটি ৫ লাখ টাকারও বেশি অর্থের যথাযথ ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান নিশ্চিত করা গেলে জেলার বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন