ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন


November 23, 2026 8:13 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। গত এক দশকে মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন, যাতায়াতের সুযোগ সম্প্রসারণ এবং আয়ের সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সোমবার রাজধানীতে ‘ফিউচার অব মোবিলিটি ইন বাংলাদেশ: দ্য নেক্সট ১০ ইয়ার্স’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে উবার। এতে নীতিনির্ধারক, পরিবহন খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা অংশ নেন।

১০ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিবার উবার’ থিমে একটি কমিউনিটি দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে ঢাকায় কার্যক্রম শুরুর পর থেকে বাংলাদেশে ২১ কোটি ২৬ লাখ ট্রিপ সম্পন্ন করেছে উবার। এ সময়ে অতিক্রম করা হয়েছে ১৮৩ কোটির বেশি কিলোমিটার পথ এবং সেবা পেয়েছেন ৯০ লাখ ৪০ হাজার যাত্রী। ঢাকায় যাত্রা শুরু করলেও বর্তমানে চট্টগ্রাম ও সিলেটেও সেবা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।

কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

সূত্র: মূল প্রতিবেদন