ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভৈরব পৌর সাধারণ সম্পাদক সৌরভ গ্রেপ্তার


November 23, 2026 7:55 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভকে (৫০) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঢাকার ভাটারা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাতেই তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আতিক আহমেদ সৌরভ ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হেলাল উদ্দিন হেলু মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন সৌরভ। এসব ঘটনার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন