ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা


November 23, 2026 12:55 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

চুয়াডাঙ্গা জেলার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা। তাকে বদলি করে চুয়াডাঙ্গা জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে পদায়নকৃত কর্মকর্তা কানিজ ফাতেমাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে তার নতুন কর্মস্থল চুয়াডাঙ্গা জেলা পুলিশে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর শাখায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রসঙ্গত, একই প্রজ্ঞাপনে অপর এক অতিরিক্ত পুলিশ সুপারকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন