ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা


November 22, 2026 8:47 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামমুখী মহাসড়কে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসে যাত্রী সংখ্যা কম থাকায় তারা দ্রুত নেমে নিরাপদে সরে যান। খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাসচালকের বরাত দিয়ে তিনি জানান, দুই জন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনও যাত্রী ছিলেন না।

তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন