ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নতুন ভৌগোলিক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি রয়েছে ইরানের: আইআরজিসি


November 20, 2026 9:19 pm
Link Copied!

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে এখন আর কোনো সীমাবদ্ধতা নেই বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। প্রয়োজনে নতুন ভৌগোলিক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র অভিযান চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা আলি বেলালি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আলি বেলালি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানে যেসব দেশ অংশ নেবে, সেসব দেশও তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে।

তিনি জানান, নতুন নতুন অঞ্চলে ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রস্তুতি ইরানের রয়েছে। ক্ষেপণাস্ত্রের মজুত, উৎক্ষেপণকেন্দ্র কিংবা সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও আইআরজিসির কোনো সীমাবদ্ধতা নেই।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের পরস্পরবিরোধী সংবাদকে শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দেখছেন বেলালি। তাঁর মতে, এসব প্রতিবেদনের উদ্দেশ্য ইরানের জনগণের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর ও চূড়ান্ত জবাব দেবে।

এর আগে গত ৫ নভেম্বর আল-আলম নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন আইআরজিসির এই কর্মকর্তা। সে সময় তিনি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো মার্কিন হামলায় অংশ নেওয়া যেকোনো দেশ বা সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে।

ওই সাক্ষাৎকারে বেলালি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার। তাই মার্কিন বাহিনীকে এই সীমার বাইরে অবস্থান নিতে হবে। তাঁর ভাষ্য, নিজস্ব উৎপাদন সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বিকেন্দ্রীকরণের কারণে সামরিক হামলার মুখেও আইআরজিসি অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

সূত্র: মূল প্রতিবেদন