ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বদলে গেল ঢাকা প্রথম বিভাগ লিগের সূচি


November 19, 2026 11:01 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

শুরুর অপেক্ষায় ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের নতুন মৌসুম। তবে মাঠে বল গড়ানোর আগেই বদলাতে হলো সূচি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৬-২৭ মৌসুমের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ২০ নভেম্বরের পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর।

আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত পরিস্থিতি বিবেচনায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে রবিবার (২২ নভেম্বর)।

সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সিসিডিএম জানিয়েছে, প্রতিটি ম্যাচ যেন সুষ্ঠুভাবে ও পুরোপুরি আয়োজন করা যায়, সেটিই তাদের মূল লক্ষ্য। প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ম্যাচ পরিত্যক্ত হলে কিংবা খেলা শেষ করা না গেলে দলগুলোর মধ্যে পয়েন্ট ভাগাভাগির পরিস্থিতি তৈরি হতে পারে। সেটি এড়াতেই খেলা শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরিবর্তিত সূচি দ্রুতই ক্লাব প্রতিনিধিদের কাছে পাঠানো হবে।

একই সঙ্গে নতুন সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ক্লাবগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে সিসিডিএম। ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত দলগুলো। এখন নতুন সূচি অনুযায়ী ২২ নভেম্বর মাঠে গড়ানোর অপেক্ষায় প্রথম বিভাগ ক্রিকেট লিগ।