ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু


August 17, 2025 7:41 pm
Link Copied!

আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এবং বিকেলে শিবগঞ্জ উপজেলায় এ দু’টি ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার চরমোহনপুর চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে  রিহান (৭) ও একই এলাকার মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৩ মাস)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে রোববার দুপুর আড়াইটার দিকে ডুবে যায়

শিশু রিহান ও আরিয়ান। পরে দুই শিশু পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনিরা জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

অন্যদিকে, রোববার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে দশরশিয়া এলাকায় বাড়ির পাশের একটি ডোবার পানিতে ডুবে মারা গেছে আবু সাঈদ নামের ১৩ মাস বয়সী এক শিশু। খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।