ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক


November 27, 2026 11:10 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সিরাজ আবাসিক ছাত্রীনিবাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​প্রত্যক্ষদর্শী ও হল সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা হলের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে হলের বাইরে বেরিয়ে আসেন। তবে সে সময় ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি।

​ঘটনার বর্ণনা দিয়ে হলের আবাসিক শিক্ষার্থী সাদিয়া জাহান অশ্রু বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে হলের গেটে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। শব্দ শুনে আমরা বাইরে এসে কাউকে দেখতে পাইনি। কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় হলের সব শিক্ষার্থী বেশ ভয়ের মধ্যে আছি।’

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। হঠাৎ এমন ঘটনায় ছাত্রীনিবাসের নিরাপত্তা নিয়ে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন