ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

‘গ্রেপ্তার করলে থানা জ্বালিয়ে দেব’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহির হুমকি


November 27, 2026 8:05 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহির বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাদের কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল অডিওতে নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয় দিয়ে মাহিকে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন রেখে দেওয়া এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালাগালির অভিযোগ তুলতে শোনা যায়। এসব ঘটনার প্রমাণ ফেসবুকে রয়েছে বলেও দাবি করেন তিনি।

ফোনালাপে মাহি পুলিশের কনস্টেবল মেহেরাজসহ কয়েকজন সদস্যের বিরুদ্ধে নেতাকর্মীদের আটক করে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন। জবাবে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, কোনো কনস্টেবল এককভাবে এমন কিছু করতে পারেন না। অভিযোগ থাকলেই হবে না, এর সত্যতা থাকতে হবে। পুলিশকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এবং নিয়মিত কার্যক্রম ও অভিযান চালাতে হবে।

ওসিকে বলতে শোনা যায়, ‘আমার কনস্টেবলের একজন বেহায়াপনার অভিযোগ আছে। আমি বলছি, অভিযোগ থাকলে তো হবে না ভাই, অভিযোগের সত্যতা থাকতে হবে। পুলিশ তো পুলিশের কার্যক্রম করতে হবে, পুলিশ তো পুলিশের কার্যক্রম করবে। বিষয়টা সেটা।’

একপর্যায়ে মাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে কিংবা বিএনপির কথায় কাউকে আটক করা হলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হবে। এ সময় পুলিশ সদস্যদের পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেন তিনি।

ফোনালাপে পুলিশের বডি-অন ক্যামেরা ব্যবহার, রাজনৈতিক কর্মকাণ্ড এবং থানার পুকুর থেকে মাছ ধরার প্রসঙ্গও উঠে আসে।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তার কথা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথোপকথনের অডিও ভাইরাল হওয়ার বিষয়ে তিনি অবগত নন। এমআই/বার্তা বাজার

সূত্র: মূল প্রতিবেদন