ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল


November 27, 2026 8:00 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

শিল্পকারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে সমর্থন করে বর্তমান সরকারের মজুরি বোর্ডকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন অংশগ্রহণকারীরা।

এ সময় শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানান এবং এ সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে শ্রমিক নেতারা বলেন, একটি কুচক্রী মহল শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। যেসব শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দেশের শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে, সেই শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে কিছু কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিকদেরই বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিল্পকারখানায় ভাঙচুর, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদন সচল রেখে শ্রমিক-মালিকের সমন্বয়ে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর প্রমুখ।

সূত্র: মূল প্রতিবেদন