ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের


November 27, 2026 6:04 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (২৬ নভেস্বর) ইসলামাবাদে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং তার প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক নৈশভোজে তিনি এ কথা বলেন। শাহবাজ শরিফ দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক নৈকট্যের কথা উল্লেখ করে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

একই দিনে পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম উর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অর্থনীতির উন্নয়ন ও জনগণকে স্বস্তি দিতে দলটির প্রস্তাব বাস্তবায়নে একটি কমিটি গঠনের ঘোষণা দেন শাহবাজ শরিফ।

এছাড়া চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করা ‘শেনঝো-২৪’ মিশনকে পাক-চীন লৌহদৃঢ় বন্ধুত্বের ‘জীবন্ত প্রমাণ’ হিসেবে অভিহিত করেন তিনি।

অন্যদিকে, দেশের স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি জোরদারে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) এবং প্রাদেশিক সরকারগুলোর মধ্যে নিবিড় সমন্বয়ের নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ। পাশাপাশি রত্নপাথর খাতের রপ্তানি বাড়াতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন, আধুনিক খনন প্রযুক্তি চালু এবং প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনারদের শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে পাঠানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন