ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চালের লোভ দেখিয়ে ২২ কোটি টাকার প্রতারণা


November 19, 2026 11:27 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি অনুদানে স্বল্পমূল্যে চালসহ গরু, মটর ও বাড়ি দেওয়ার লোভ দেখিয়ে প্রায় ১৮ হাজার মানুষের কাছ থেকে ২০-২২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে ও প্রতারকদের শাস্তির দাবিতে বুধবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, শামিমা খাতুন, মলি খাতুন, জেসমিন খাতুন, আব্দুর রাকিব ও সজাহান আলী। বক্তারা অবিলম্বে প্রতারক চক্রকে আইনের আওতায় এনে টাকা ফেরতের দাবি জানান। ভুক্তভোগীরা জানান, শিবগঞ্জের জাবরী, চাঁপাইনবাবগঞ্জ সদরের নসিপুর, চকঝগড়ু, জামবাড়িয়া ও মহেশপুর এলাকায় কার্ডপ্রতি চালের জন্য ৫ হাজার, গরুর জন্য ৩০ হাজার, মটরের জন্য ১৫ হাজার এবং বাড়ির জন্য ৬০ হাজার টাকা করে আদায় করা হয়। এভাবে প্রায় ১৮ হাজার কার্ডের বিপরীতে ২০-২২ কোটি টাকা আত্মসাৎ করেছে মোসা. জেসমিন বেগম ও কামরুল হাসান মৃদুলসহ একটি চক্র।

এদিকে গত মঙ্গলবার চাল আনতে গিয়ে এই চক্রের হাতে জিম্মি হন সাফিয়া বেগম (৫৫) ও তার নাতি নিশান আলী। তাঁদের উদ্ধারে গিয়ে স্বজন সাহাবুদ্দিন ও সাব্বির হামলার শিকার হন এবং তাঁদের কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্বজনদের উদ্ধার করতে গেলে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. শরিফুল ইসলাম শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। মানববন্ধনে তিনি অভিযোগ করেন, হামলার পর থেকে তাঁর মা সাফিয়া বেগমের কোনো খোঁজ মিলছে না এবং অভিযুক্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করছে।

এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোন সাড়া পাওয়া যায়নি।