পৃথিবী সংবাদ ডেস্ক:
বাগেরহাটের চিতলমারীতে ‘চিতলমারীর অন্তরালে’ পত্রিকার একযুগ পুর্তি উপলক্ষে বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মেচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২২) নভেম্বর সন্ধ্যা ৬ টায় উপজেলা অডিটরিয়াম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলার বিদায়ী ইউএনও খাদিজা আক্তার, বিশেষ অতিথি ছিলেন, চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব (ঠান্ডু), সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেত্রী রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, লেখক ও সাংবাদিক পংকজ মন্ডল, প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান। এছাড়া এলাকার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সমাজে অসামান্য অবদান রাখার জন্য সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন স্তরে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অতিথিরা আলোকিত মানুষ হবার জন্য সকলকে আহবান জানান। পাশাপাশি সাহিত্যচর্চা ও সৃজনশীল কাজে অংশ নেওয়ার জন্য তরুন প্রজন্মকে এগিয়ে আসার জন্য অভিমত ব্যক্ত করেন। এ সময় চিতলমারীর অন্তরালে পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সী তার সমাপনী বক্তব্যে জানান, চিতলমারীর অন্তরালে পত্রিকার দীর্ঘ একযুগের পথচলায় পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছি। একযুগ পুর্তি উপলক্ষে আমাদের সাহিত্য সাময়িকী প্রকাশের জন্য যারা লোখা দিয়ে দিয়েছেন, বিজ্ঞাপন দিয়েছেন ও নানাভাবে প্রকাশনায় সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন